সোমবার , ০৩ আগস্ট ২০২৬
সোমবার , ০৩ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসা১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।


রোববার (২ আগস্ট) বিইআরসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য এই নতুন মূল্য ঘোষণা করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তাপর্যায়ে রিটেইলার পয়েন্টে মূল্য সংযোজন কর (মূসক)সহ ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।


নতুন এই মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই মূল্য বহাল থাকবে বলেও জানিয়েছে বিইআরসি।