মঙ্গলবার , ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ০৪ আগস্ট ২০২৬
হোমবিনোদন১৬ কেজি ওজন কমানোর তথ্য জানালেন সালমান খান

১৬ কেজি ওজন কমানোর তথ্য জানালেন সালমান খান

favicon
ভোরের আলো ডেস্ক:
১৬ কেজি ওজন কমানোর তথ্য জানালেন সালমান খান

বলিউড অভিনেতা সালমান খান জানিয়েছেন, তিনি সম্প্রতি ১৬ কেজি ওজন কমিয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও ভক্তদের উদ্বেগের মধ্যেই এ তথ্য প্রকাশ্যে আসে।


সম্প্রতি একটি রিয়েলিটি শোর ফাইনাল পর্বে ভাই সোহেল খানকে সমর্থন জানাতে অতিথি হিসেবে উপস্থিত হন সালমান। অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।


ভিডিওতে সোহেল জানান, তিনি ১২ কেজি ওজন কমিয়েছেন এবং নিজের ফিটনেসের অগ্রগতি দেখান। জবাবে সালমান বলেন, **‘আমি ১৬ কেজি ওজন কমিয়েছি।’**


এর আগে মুম্বাইয়ে একটি সরকারি অনুষ্ঠানে সালমানের উপস্থিতির ভিডিও প্রকাশের পর তার শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছিল। নতুন এই মন্তব্যের মাধ্যমে তিনি নিজের ওজন কমানোর বিষয়টি নিশ্চিত করেন।


অনুষ্ঠানে দুই ভাইয়ের মধ্যে ছিল বেশ কিছু হাস্যরসাত্মক কথোপকথনও। একপর্যায়ে সালমান মজার ছলে অভিনেতা রিতেশ দেশমুখকে নিয়ে মন্তব্য করেন এবং প্রতিযোগীদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটান।


সোহেল খান জানান, প্রতিযোগিতার সময় তিনি এতটাই আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন যে একসময় স্টোররুমের দরজায় লাথি মেরেছিলেন। এ কথা শুনে সালমান প্রতিযোগীদের উদ্দেশে রসিকতা করে জানতে চান, তারা কি সোহেলকে অতিরিক্ত চাপ দিচ্ছেন।


দীর্ঘদিন উপস্থাপক হিসেবে দর্শকদের সামনে হাজির হলেও এবার সালমান কোনো সঞ্চালক হিসেবে নয়, বরং ভাইয়ের পাশে দাঁড়াতে অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন। তার এই উপস্থিতি দর্শক ও ভক্তদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।