বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমবিনোদন‘সমস্যা হচ্ছে, ভদ্রলোকের প্রতিভার শেষ নেই’: চঞ্চলকে নিয়ে রায়হান রাফী

‘সমস্যা হচ্ছে, ভদ্রলোকের প্রতিভার শেষ নেই’: চঞ্চলকে নিয়ে রায়হান রাফী

favicon
ভোরের আলো ডেস্ক:
‘সমস্যা হচ্ছে, ভদ্রলোকের প্রতিভার শেষ নেই’: চঞ্চলকে নিয়ে রায়হান রাফী

রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’ ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে। একে একে সিনেমাটির বিভিন্ন চরিত্রের লুক প্রকাশ করছেন নির্মাতা। এবার প্রকাশ্যে এসেছে অভিনেতা চঞ্চল চৌধুরীর লুক। সিনেমায় তিনি ‘শমসের’ চরিত্রে অভিনয় করছেন।


শুটিং সেটের মনিটর থেকে নেওয়া একটি ফ্রেম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে চঞ্চলের অভিনয় প্রতিভার প্রশংসা করেছেন রায়হান রাফী। নির্মাতা জানান, এর আগে চঞ্চল চৌধুরীর সঙ্গে দুবার কাজ করলেও সেসব চরিত্র ছিল ক্যামিও। এবারই প্রথম তাকে বড় পরিসরে কাজে নেওয়ার সুযোগ পেয়েছেন তিনি।


রাফীর মতে, বাংলাদেশের কোনো সিনেমাতেই এখন পর্যন্ত চঞ্চল চৌধুরী তার পূর্ণ অভিনয় প্রতিভা তুলে ধরার সুযোগ পাননি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সমস্যা হচ্ছে, ভদ্রলোকের প্রতিভার শেষ নেই।’


‘আন্ধার’-এর মাধ্যমে সেই আক্ষেপ কিছুটা হলেও পূরণ হবে বলে আশা করছেন নির্মাতা। তার ভাষ্য, পুরো টিমের বিশ্বাস—চঞ্চল চৌধুরী ছাড়া অন্য কোনো অভিনেতার পক্ষে ‘শমসের’ চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলা সম্ভব ছিল না।


অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর ভৌতিক গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘আন্ধার’। সিনেমাটিতে চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি ছাড়াও অভিনয় করছেন সিয়াম আহমেদ, রেহান, আফসানা মিমি, স্বর্ণালি চৈতীসহ অনেকে।