বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমবিনোদননায়িকা তমা মির্জা এখন ব্যাংকের এভিপি

নায়িকা তমা মির্জা এখন ব্যাংকের এভিপি

favicon
ভোরের আলো ডেস্ক:
নায়িকা তমা মির্জা এখন ব্যাংকের এভিপি

অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় যুক্ত হয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী তমা মির্জা। প্রায় তিন মাস ধরে দেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি-ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে দায়িত্ব পালন করছেন তিনি।


নতুন কর্মপরিবেশ বেশ উপভোগ করছেন এই অভিনেত্রী। ব্যাংকে কাজের অভিজ্ঞতা সম্পর্কে তমা বলেন, নতুন সহকর্মী ও পরিবেশের পাশাপাশি নতুন বন্ধুও পেয়েছেন তিনি। সব মিলিয়ে সময়টা দারুণ কাটছে বলেও জানান।


অভিনয়ের পাশাপাশি ব্যাংকের চাকরিতে যোগ দেওয়ায় তমা মির্জা অভিনয়ে অনিয়মিত হয়ে পড়বেন কি না, এমন প্রশ্নও উঠেছে। তবে অভিনেত্রী জানিয়েছেন, অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কোনো পরিকল্পনা তার নেই।


তমা বলেন, অভিনয় তার প্রথম ভালোবাসা ও ভালোলাগার জায়গা। তাই ভবিষ্যতেও অভিনয় চালিয়ে যেতে চান তিনি। ব্যাংক কর্তৃপক্ষও তার অভিনয়ের বিষয়টি নিয়ে আন্তরিক বলে জানান অভিনেত্রী।


নতুন পেশাকে নিজের জন্য ভিন্ন একটি অভিজ্ঞতা হিসেবেই দেখছেন তমা। নিয়মিত সিনেমায় কাজ না করায় অবসর সময়কে কাজে লাগিয়ে নতুন কিছু শেখা এবং অভিজ্ঞতা অর্জনের সুযোগ হিসেবে ব্যাংকের চাকরিকে দেখছেন তিনি।


তমার ভাষ্য, তিনি খুব বেছে বেছে সিনেমায় কাজ করেন। বছরে একটি বা দুটি সিনেমায় অভিনয় করেন। ফলে জীবনের বাকি সময় অন্য কিছু নিয়ে কাজ ও অভিজ্ঞতা অর্জনের সুযোগটি কাজে লাগাতে চান তিনি।