স্বর্ণের দাম আবারও বাড়লো, দাম ছাড়ালো রেকর্ড
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (১৩ মে) স্বর্ণের নতুন দর নির্ধারণ করে সংস্থাটি জানায়, তা বুধবার (১৪ মে) থেকে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ১৮৬ টাকা।
২১ ক্যারেটের দাম প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা,
১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৩৮ হাজার ৪২৮ টাকা এবং
সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিপ্রতি ১ লাখ ১৪ হাজার ৪৩৬ টাকা।
বাজুস জানিয়েছে, নতুন এই মূল্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মান অনুসারে মজুরি ভিন্ন হতে পারে।
এর আগে, গত ১২ মে ২২ ক্যারেট স্বর্ণের দাম কমিয়ে প্রতি ভরি ১ লাখ ৬৭ হাজার ৬৮০ টাকা করা হয়েছিল।