বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমখেলাসাফ অনূর্ধ্ব-১৯ ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনালে বাংলাদেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে প্রতিপক্ষ নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো টানা ফাইনালে উঠলো লাল-সবুজের যুবারা।

শুক্রবার (১৬ মে) ভারতের অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হয় ম্যাচটি। প্রথমার্ধে দুই দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে খেলা গতি পায় এবং ৭৩তম মিনিটে কর্নার থেকে আশিকুর রহমানের হেডে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ৮০তম মিনিটে মানিকের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল।

নেপাল ম্যাচের ৮৭তম মিনিটে একটি গোল শোধ করলেও বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে গ্রুপ পর্বে মালদ্বীপের সঙ্গে ২-২ গোলে ড্র এবং ভুটানকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

অন্যদিকে, স্বাগতিক ভারত ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে এবং তাদের প্রতিপক্ষ হবে মালদ্বীপ।

আগামী ১৯ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। উল্লেখ্য, গত আসরে ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।