বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › অপরাধ › সালমানের স্টুডিও ভাঙচুরে যুবলীগ নেতা গ্রেফতার

সালমানের স্টুডিও ভাঙচুরে যুবলীগ নেতা গ্রেফতার

favicon
ভোরের আলো ডেস্ক:
সালমানের স্টুডিও ভাঙচুরে যুবলীগ নেতা গ্রেফতার

রাজধানীর ভাষানটেক থানা যুবলীগের সহসভাপতি শাহ আলম অনিককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় তিনি জড়িত ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে শাহ আলম অনিককে গ্রেফতার করা হয়।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ইসিবি চত্বরের পাশে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অন্যদের বিষয়েও তদন্ত চলছে।


গ্রেফতার শাহ আলম অনিকের বাবার নাম আবু সাঈদ। তার গ্রামের বাড়ি নরসিংদীতে। তিনি রাজধানীর মিরপুরের পর্বত সেনপাড়া এলাকায় বসবাস করতেন।


এর আগে, শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ছোট ভাই মোতাহার হোসেন খান সুফলকে গ্রেফতার করা হয়।


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।