দেশে হামে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৮৬
সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬ জন।
শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৯৫৫ জন সন্দেহজনক হামের রোগী এবং ১৩১ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ সময় মারা যাওয়া আটজনের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের বাসিন্দা। এ ছাড়া সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৫১ জনের মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন।
এ ছাড়া, এ পর্যন্ত হামের উপসর্গ ও সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু এবং আক্রান্তের ঘটনা অব্যাহত রয়েছে।