শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
হোম › ঢাকা প্রতিদিন › মোহাম্মদপুরে নারী, পুরুষ ও কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার

মোহাম্মদপুরে নারী, পুরুষ ও কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
মোহাম্মদপুরে নারী, পুরুষ ও কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে নারী, পুরুষ ও কিশোরসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।


গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার, দুটি ধারালো চাকু, চারটি লোহার রড এবং একটি করাতযুক্ত চাকু উদ্ধার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছিনতাইকারী হিসেবে অভিযুক্ত হাসনাইন হাসান রয়েছেন। তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানায় ছিনতাইয়ের অন্তত ছয়টি মামলা রয়েছে। তাঁর চক্রে দুই কিশোর ও এক নারী সদস্যও রয়েছেন বলে জানা গেছে।


পুলিশ জানায়, চক্রটির সদস্যরা পথচারী, বাসযাত্রী, রিকশার আরোহী এবং হাসপাতালে আসা রোগীদের স্বজনদের অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিতেন। এ ছাড়া কখনো নারীদের অসতর্কতার সুযোগ নিয়ে তাঁদের ব্যাগ থেকেও চুরি করতেন।


গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।