শনিবার , ৩১ অক্টোবর ২০২৬
শনিবার , ৩১ অক্টোবর ২০২৬
হোম › শিক্ষা › এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ

favicon
ভোরের আলো ডেস্ক:
এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে হিসাবে গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।



শনিবার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।


চলতি বছরের পরীক্ষার ফলাফলে পাসের হার কমে যাওয়ায় গত বছরের তুলনায় এবার উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাসহ বিস্তারিত ফলাফল প্রকাশের মধ্য দিয়ে বোর্ডভিত্তিক সাফল্যের চিত্র জানা যাবে।