শনিবার , ৩১ অক্টোবর ২০২৬
শনিবার , ৩১ অক্টোবর ২০২৬
হোম › শিক্ষা › বিদেশ কেন্দ্রে এইচএসসিতে পাসের হার ৯০.৮৭ শতাংশ

বিদেশ কেন্দ্রে এইচএসসিতে পাসের হার ৯০.৮৭ শতাংশ

favicon
ভোরের আলো ডেস্ক:
বিদেশ কেন্দ্রে এইচএসসিতে পাসের হার ৯০.৮৭ শতাংশ

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় বিদেশের কেন্দ্রগুলোতে পাসের হার ৯০ দশমিক ৮৭ শতাংশ। এ বছর বিদেশের আটটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া ২৩০ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২০৯ জন। অকৃতকার্য হয়েছেন ২১ জন।


শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষার ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।


### একটি প্রতিষ্ঠানে শতভাগ পাস


বিদেশের কেন্দ্রগুলোর ফলাফল বিশ্লেষণে দেখা যায়, আটটি কেন্দ্রে মোট ২৩০ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ২০৯ জন পাস করেছেন। পাসের হার ৯০ দশমিক ৮৭ শতাংশ। এ বছর বিদেশের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।


### দেশজুড়ে কমেছে পাসের হার ও জিপিএ-৫


এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।


গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন।


অর্থাৎ, গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ২৯ হাজার ১৩ জন।