শনিবার , ৩১ অক্টোবর ২০২৬
শনিবার , ৩১ অক্টোবর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৫ হাজার ৪৮২ টাকা

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৫ হাজার ৪৮২ টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৫ হাজার ৪৮২ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরির দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।


শনিবার (৩১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম এদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এর আগে শুক্রবারও স্বর্ণের দাম কমানো হয়েছিল।


স্বর্ণের নতুন দাম


বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা।


অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।


কমেছে রুপার দামও


স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা।


এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২১৬ টাকা।


উল্লেখ্য, স্বর্ণ ও রুপার প্রতি ভরির হিসাব ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসেবে নির্ধারণ করা হয়।