মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › আবারও কমেছে সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা

আবারও কমেছে সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
আবারও কমেছে সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা



দেশের বাজারে আরও এক দফা কমানো হয়েছে সোনার দাম। গত রোববার প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয় ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়, যা মঙ্গলবারও বহাল রয়েছে।


স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় মূল্যবান এই ধাতুর নতুন দর নির্ধারণ করা হয়েছে।


নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা। ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।


এর আগে গত ২৩ অক্টোবর সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়।


ওই সময় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা। সেদিনও সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছিল।


এর আগেও দুই দফা সোনার দাম কমানো হয়। ফলে কয়েক দফায় দেশের বাজারে সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।