শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › দেশের বাজারে আবারও কমল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

দেশের বাজারে আবারও কমল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশের বাজারে আবারও কমল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

দেশের বাজারে সোনার দাম আরও এক দফা কমানো হয়েছে। এবার প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। নতুন করে দাম সমন্বয় না হওয়ায় আজ শনিবারও একই দামে বিক্রি হচ্ছে সোনা।


স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।


নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।


নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে সব ধরনের সোনার দাম কমেছে। তবে পরবর্তী সময়ে বাজার পরিস্থিতি বিবেচনায় দাম আবারও সমন্বয় করা হতে পারে।