সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › মহাষ্টমী উপলক্ষে সোমবার সারা দেশে বন্ধ থাকবে জুয়েলারি প্রতিষ্ঠান

মহাষ্টমী উপলক্ষে সোমবার সারা দেশে বন্ধ থাকবে জুয়েলারি প্রতিষ্ঠান

favicon
ভোরের আলো ডেস্ক:
মহাষ্টমী উপলক্ষে সোমবার সারা দেশে বন্ধ থাকবে জুয়েলারি প্রতিষ্ঠান

শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর) সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।


রোববার (১৮ অক্টোবর) বাজুসের সভাপতি এনামুল হক খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজা উপলক্ষে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।


এ সিদ্ধান্ত বাস্তবায়নে ১৯ অক্টোবর সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে বাজুস। একই সঙ্গে সিদ্ধান্ত বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।