শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › ইইউর বাজারে ৮ মাসে পোশাক রফতানি আয় কমেছে ১১.৬৭ শতাংশ

ইইউর বাজারে ৮ মাসে পোশাক রফতানি আয় কমেছে ১১.৬৭ শতাংশ

favicon
ভোরের আলো ডেস্ক:
ইইউর বাজারে ৮ মাসে পোশাক রফতানি আয় কমেছে ১১.৬৭ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চলতি বছরের প্রথম আট মাসে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি আয় কমেছে ১১ দশমিক ৬৭ শতাংশ। এ সময়ে রফতানি আয় প্রায় ১৫৮ কোটি ইউরো কমে ১ হাজার ১৯২ কোটি ইউরোতে নেমে এসেছে। গত বছরের একই সময়ে এ আয় ছিল ১ হাজার ৩৫০ কোটি ইউরো।


রফতানির পরিমাণ কমার পাশাপাশি পোশাকের গড় দাম কমে যাওয়ায় আয়েও বড় ধরনের প্রভাব পড়েছে।


ইইউর পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিশ্ববাজার থেকে ইইউর সামগ্রিক পোশাক আমদানির মূল্য দাঁড়িয়েছে ৬ হাজার ২৯ কোটি ইউরো। গত বছরের একই সময়ের তুলনায় এ আমদানি কমেছে ৩ দশমিক ৮ শতাংশ।


একই সময়ে বাংলাদেশ থেকে ইইউর পোশাক আমদানির পরিমাণ কমেছে ৪ দশমিক ৫৮ শতাংশ। পাশাপাশি প্রতি কেজি পোশাকের গড় দাম ১৪ দশমিক ৮৭ ইউরো থেকে কমে ১৩ দশমিক ৭৬ ইউরো হয়েছে।


সংশ্লিষ্ট পরিসংখ্যান বলছে, পোশাক রফতানির পরিমাণ হ্রাসের পাশাপাশি গড় দামের পতনও বাংলাদেশের রফতানি আয় কমে যাওয়ার অন্যতম কারণ।


বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের অন্যতম প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়ন। এ বাজারে পোশাক রফতানিতে চীনের পরেই বাংলাদেশের অবস্থান। তবে চলতি বছরের প্রথম আট মাসে ইইউর বাজারে তুলনামূলক ভালো করেছে ভিয়েতনাম।