বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমজাতীয়সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার বাংলাদেশের: টোকিওতে ড. ইউনূস

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার বাংলাদেশের: টোকিওতে ড. ইউনূস

favicon
ভোরের আলো ডেস্ক:
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার বাংলাদেশের: টোকিওতে ড. ইউনূস

বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার—জাপানের টোকিওতে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরামে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৯ মে) ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে এবং নির্ভেজাল উপায়ে ক্ষমতা হস্তান্তরের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের প্রসঙ্গও উল্লেখ করেন, যা এই সরকারের ক্ষমতায় আসার পথ তৈরি করেছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, অনেক বাধা-বিপত্তি পেরিয়ে দায়িত্ব নেওয়া এই সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন। এ সময় তিনি রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরেন।

এশিয়ার বর্তমান অস্থির বাস্তবতায় শান্তি, পারস্পরিক আস্থা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর জোর দেন ড. ইউনূস। তিনি বলেন, "আঞ্চলিক ভবিষ্যৎ কেবল জিডিপির পরিসংখ্যান দিয়ে নয়, বরং মানুষের কল্যাণ, পারস্পরিক বিশ্বাস ও সাহসিকতা দিয়ে নির্ধারিত হবে।"

সম্মেলনের শেষাংশে তরুণদের উদ্দেশে তিনি বলেন, “চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে ওঠার সময় এখনই। এশিয়ার ভবিষ্যৎ তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির ওপর নির্ভর করছে।”