বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমজাতীয়মেজর সিনহা হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ, ২ জুন রায়
হাইকোর্টে শুনানি শেষে রায়ের দিন ঘোষণা

মেজর সিনহা হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ, ২ জুন রায়

favicon
ভোরের আলো ডেস্ক:
মেজর সিনহা হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ, ২ জুন রায়

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। এ মামলার রায় ঘোষণা করা হবে আগামী ২ জুন।

বৃহস্পতিবার (২৯ মে) বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব করে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ। তারা মামলার রায় বহাল রেখে ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড কার্যকরের পক্ষে যুক্তি তুলে ধরেন।

মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষ এটি অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান।

ঘটনার দুই বছর পর, ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত এই মামলার রায় দেন। রায়ে বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং বাকি ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিপক্ষ এবং মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য রাষ্ট্রপক্ষ ডেথ রেফারেন্স দাখিল করে। উভয় পক্ষের শুনানি শেষে এখন রায়ের অপেক্ষা।