ফারুক আহমেদ বললেন, ‘দেশেই আছি’, শনিবার সংবাদ সম্মেলনের ঘোষণা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে ফারুক আহমেদকে অব্যাহতি দেওয়ার পর গুঞ্জন ছড়ায়, তিনি দেশ ছেড়ে চলে গেছেন। তবে সেই গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। ফারুক আহমেদ বলেন, “দেশ ছাড়ার প্রশ্নই আসে না, আমি কি চুরি করেছি?”
শুক্রবার (৩০ মে) যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনি এখনও দেশেই আছেন এবং শনিবার (৩১ মে) একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করবেন।
অন্যদিকে, বিসিবির নতুন সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় বিসিবির জরুরি বোর্ড সভা অনুষ্ঠিত হবে, যেখানে বুলবুলের দায়িত্ব গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে।
এর আগে, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বুলবুলকে পরিচালক পদে মনোনয়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করবে বলে জানা গেছে।