বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমজাতীয়ঢাকায় তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত: আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত: আবহাওয়া অধিদপ্তর

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকায় তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত: আবহাওয়া অধিদপ্তর


রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


শনিবার (৩১ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


পূর্বাভাসে বলা হয়, দুপুর ১টা পর্যন্ত আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।


এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।


সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।