মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমজাতীয়বাংলাদেশসহ ১৪ দেশের ওয়ার্ক ও ওমরাহ ভিসা সাময়িকভাবে স্থগিত সৌদির

বাংলাদেশসহ ১৪ দেশের ওয়ার্ক ও ওমরাহ ভিসা সাময়িকভাবে স্থগিত সৌদির

favicon
ভোরের আলো ডেস্ক:
বাংলাদেশসহ ১৪ দেশের ওয়ার্ক ও ওমরাহ ভিসা সাময়িকভাবে স্থগিত সৌদির


বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য সৌদি আরব সাময়িকভাবে ওয়ার্ক ও ওমরাহ ভিসা প্রদান বন্ধ করেছে। পাশাপাশি পারিবারিক ভিসা জারিতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ৩১ মে থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ৩০ জুন পর্যন্ত।


সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এ আদেশ দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো:

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং মরক্কো।


মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ৩১ মে’র আগে যেসব ব্যক্তি ভিসা পেয়েছেন কিন্তু এখনও সৌদিতে প্রবেশ করেননি, তাদের ক্ষেত্রেও সাময়িক জটিলতা তৈরি হতে পারে। হজ মৌসুম নির্বিঘ্ন রাখতে এবং আগত ও বিদায়ী হজযাত্রীদের চলাচল সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


চলতি বছরের হজ কার্যক্রম ৪ জুন শুরু হয়ে ৭ জুন পর্যন্ত চলে। হজ শেষে অধিকাংশ হাজি জুন মাসের শেষ নাগাদ সৌদি আরব ত্যাগ করবেন। এর মাঝেই যেকোনো অতিরিক্ত চাপ সামাল দিতে এই ১৪ দেশের নাগরিকদের নতুন ওয়ার্ক ও ওমরাহ ভিসা দেওয়া থেকে বিরত থাকছে সৌদি কর্তৃপক্ষ।


সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি আরবে ওয়ার্ক ভিসার জন্য সবচেয়ে বেশি আবেদনকারী আসে এই ১৪টি দেশ থেকেই।