বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
হোমজাতীয়আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলোচিত ছয় খুন মামলার বিচারকার্য শুরু হচ্ছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলোচিত ছয় খুন মামলার বিচারকার্য শুরু হচ্ছে

favicon
ভোরের আলো ডেস্ক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলোচিত ছয় খুন মামলার বিচারকার্য শুরু হচ্ছে

আশুলিয়ায় ছয় জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় মোট ১৬ জনের সম্পৃক্ততা শনাক্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ মঙ্গলবার (২৪ জুন) এ মামলার তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। একইসাথে, বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ।


এদিকে সকালে মামলায় গ্রেফতার সাত আসামিকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে রয়েছেন পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি ও শাহিদুল ইসলাম।


এছাড়াও, মানবতাবিরোধী অপরাধ মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং গুম সংক্রান্ত মামলায় জিয়াউল আহসানকেও ট্রাইব্যুনালে তোলা হয়।


পলাতক আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আজ আইনজীবী নিয়োগ দেওয়া হতে পারে বলে জানা গেছে।