শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › পলাতক শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে শুনানি আজ

পলাতক শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে শুনানি আজ

favicon
ভোরের আলো ডেস্ক:
পলাতক শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে শুনানি আজ

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে আজ। এই শুনানি টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার হতে পারে।


এর আগে, গত ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেয়। সেদিনই দেশের ইতিহাসে প্রথমবারের মতো আদালত থেকে সরাসরি সম্প্রচার হয় শুনানি।


পরে জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে ট্রাইব্যুনাল নোটিশ জারি করে, যা পরবর্তীতে পত্রিকায় প্রকাশিত হয়। নোটিশে বলা হয়, ৭ দিনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার চলবে।


২৪ জুন ছিল মামলার পরবর্তী শুনানির দিন, তবে পলাতক আসামিদের কেউই আদালতে হাজির হননি। তাই তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।


উল্লেখ্য, গত ১২ মে তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয়। সেখানে তাকে জুলাই গণহত্যার ‘উস্কানিদাতা’ ও ‘নির্দেশদাতা’ হিসেবে উল্লেখ করা হয়।