নোভার্টিসের প্রোফাইল গায়েব: আরজেএসসির বিরুদ্ধে হয়রানির অভিযোগ
বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভার্টিস বাংলাদেশ লিমিটেডের প্রোফাইল যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (আরজেএসসি)-এর ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। এতে করে প্রতিষ্ঠানটির কোনো তথ্য আরজেএসসির অনলাইন পোর্টালে আর দেখা যাচ্ছে না, যা নিয়ে বিদেশি বিনিয়োগকারী হয়রানির অভিযোগ উঠেছে।
আইনজীবীদের মতে, কোনো বৈধ কারণ ছাড়া এভাবে তথ্য মুছে ফেলা সম্পূর্ণ বেআইনি। সাধারণত কোনো কোম্পানির বিরুদ্ধে মামলা চলমান থাকলে বা আদালতের নিষেধাজ্ঞা থাকলে কেবল প্রোফাইল ‘লক’ করে রাখা হয়। এমন পরিস্থিতিতে কমপক্ষে কোম্পানির নাম ওয়েবসাইটে দৃশ্যমান থাকে। কিন্তু নোভার্টিসের ক্ষেত্রে কোম্পানির নাম সার্চ দিলেও কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না, যা ইচ্ছাকৃতভাবে সব তথ্য গোপন রাখার ইঙ্গিত দেয়।
বিষয়টি নিয়ে আইন বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এরশাদুল বারী বলেন, “যদি কোনো আইনি নিষেধাজ্ঞা না থাকে, তাহলে তথ্য সরিয়ে রাখা সংবিধানবিরোধী এবং বেআইনি।”
এই পরিস্থিতিতে কোম্পানির শেয়ার হস্তান্তরের প্রক্রিয়াও বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে প্রতিষ্ঠানটির আইনগত ও বিনিয়োগ অধিকার লঙ্ঘিত হচ্ছে।
সূত্র জানায়, নোভার্টিস কর্তৃপক্ষ ২৫ ও ২৬ জুন দুই দফায় আরজেএসসিতে চিঠি দিয়ে তাদের প্রোফাইল পুনরায় উন্মুক্ত করার অনুরোধ জানায়। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, কোম্পানির বিরুদ্ধে কোনো তদন্ত বা আইনি বাধা নেই। তবুও কর্তৃপক্ষ এখনো পোর্টাল খুলে দেয়নি।
এ বিষয়ে জানতে চাইলে আরজেএসসির নিবন্ধক একেএম নূরুন্নবী কবির বলেন, “কেন প্রোফাইল বন্ধ আছে, তা এখনই বলতে পারছি না। অফিসে গিয়ে দেখে বলতে হবে।