বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
হোমজাতীয়ভবিষ্যৎ নির্বাচনে সীমিত পর্যবেক্ষক, আগের ‘পক্ষে থাকা’দের সুযোগ নেই: সিইসি

ভবিষ্যৎ নির্বাচনে সীমিত পর্যবেক্ষক, আগের ‘পক্ষে থাকা’দের সুযোগ নেই: সিইসি

favicon
ভোরের আলো ডেস্ক:
ভবিষ্যৎ নির্বাচনে সীমিত পর্যবেক্ষক, আগের ‘পক্ষে থাকা’দের সুযোগ নেই: সিইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেই সব বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হবে না, যারা অতীতের তিনটি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে বৈধতা দিয়েছিলেন।

এ কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।


মঙ্গলবার (৮ জুলাই) ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিৎ সিংয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।


সিইসি বলেন, “যেসব বিদেশি পর্যবেক্ষক বিগত ত্রুটিপূর্ণ নির্বাচনগুলোকে অবাধ-সুষ্ঠু বলে বৈধতা দিয়েছেন, তারা এবার আর পর্যবেক্ষক হিসেবে সুযোগ পাবেন না।”


তিনি আরও জানান, ভোটের দিন এখনও নির্ধারিত হয়নি। নির্ধারণ হলে সেই তারিখের অন্তত দুই মাস আগে সবাইকে জানানো হবে।


বৈঠকে কমিশনের পক্ষ থেকে কানাডার সহায়তা চাওয়া হয়েছে, বিশেষ করে দুর্গম এলাকায় ভোট প্রচার, নারী ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি, এবং নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ নিয়ে। এসব বিষয়ে সহযোগিতার আশ্বাস নিয়েও আলোচনা হয়।


এর আগে সকালে কানাডিয়ান হাইকমিশনার অজিৎ সিংয়ের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে অংশ নিতে নির্বাচন ভবনে যান।