শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › নির্বাচন কবে হবে, তা এখনো চূড়ান্ত নয়: সিইসি

নির্বাচন কবে হবে, তা এখনো চূড়ান্ত নয়: সিইসি

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচন কবে হবে, তা এখনো চূড়ান্ত নয়: সিইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন-তারিখ এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।


মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “নির্বাচনের তারিখ আমিও এখনো জানি না। সময়মতো সব কিছু জানিয়ে দেওয়া হবে—ভোটের তারিখ, মনোনয়ন জমার সময়সীমা, সবকিছু।” তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।


সিইসি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের ভাবমূর্তি কিছু পূর্বের ঘটনার কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে এই নির্বাচন তাদের ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি বড় সুযোগ। আমাদের প্রমাণ করতে হবে যে আমরা পারি—আমাদের সক্ষমতা আছে। আগে যেমন সফলভাবে নির্বাচন আয়োজন করেছি, এবারও করব।”


তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আন্তরিকতা থাকলে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী মিলে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব, এবং সে লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন।


সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে সিইসি বলেন, “ইদানীং দেখা যায়, পজিটিভ শিরোনামে মানুষ আগ্রহ কম দেখায়, বরং নেতিবাচক শিরোনাম বেশি মনোযোগ পায়। আমরা চাই সাংবাদিকরা আমাদের অংশীদার হোন সচেতনতা তৈরির প্রচারণায়। আমাদের একটি পরিকল্পনা রয়েছে, ইনশাআল্লাহ তা বাস্তবায়ন করব।