শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › প্রবাসী ভোট নিয়ে নির্বাচন কমিশনের উদ্যোগে সন্তুষ্ট ‘দ্য অপোজিশন ইন্টারন্যাশনাল

প্রবাসী ভোট নিয়ে নির্বাচন কমিশনের উদ্যোগে সন্তুষ্ট ‘দ্য অপোজিশন ইন্টারন্যাশনাল

favicon
অনলাইন সংস্করণ
প্রবাসী ভোট নিয়ে নির্বাচন কমিশনের উদ্যোগে সন্তুষ্ট ‘দ্য অপোজিশন ইন্টারন্যাশনাল

প্রবাসী ভোটাধিকার কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করলো কানাডার পর্যবেক্ষক সংস্থা


প্রবাসী বাংলাদেশিদের ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম এবং জাতীয় সংসদ নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে কানাডা ভিত্তিক আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ‘দ্য অপোজিশন ইন্টারন্যাশনাল’।


বুধবার (৯ জুলাই) বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান সংস্থাটির প্রতিনিধি ড. ওয়েন লাইপার্ট।


তিনি জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশনের সঙ্গে সহযোগিতার আগ্রহ রয়েছে তাদের।

ড. লাইপার্ট গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের ত্যাগের কথা স্মরণ করে বলেন, নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় প্রবাসীদের ভোট অন্তর্ভুক্ত করা এখন অত্যন্ত জরুরি।


বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বের অন্তত ৪০টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই কার্যক্রমকে আরও গতিশীল করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।


ইসি সূত্রে জানা গেছে, ধারাবাহিকভাবে প্রবাসীদের ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে আইনি, প্রযুক্তিগত ও প্রশাসনিক সবদিক থেকেই কাজ করছে কমিশন।


/এমএইচ/