দেশের পাঁচ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা
দেশের পাঁচটি বিভাগে আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এ সতর্কবার্তা জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার ফলে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।
বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোর জন্য রয়েছে বাড়তি সতর্কতা। কারণ, অতিবৃষ্টির ফলে সেখানে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিস সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে।
/এএম/