শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমখেলাশ্রীলঙ্কার মাটিতে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ

শ্রীলঙ্কার মাটিতে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ

favicon
অনলাইন সংস্করণ
শ্রীলঙ্কার মাটিতে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ

টেস্ট ও ওয়ানডে সিরিজে হারলেও টি-টোয়েন্টি সিরিজে ইতিহাস গড়লো টাইগাররা। লিটন দাসের নেতৃত্বে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।


বুধবার (১৬ জুলাই) কলম্বোতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ ২১ বল আর ৮ উইকেট হাতে রেখে দুর্দান্ত জয় পায়।


শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৭ উইকেটে তোলে ১৩২ রান। বাংলাদেশের শেখ মেহেদী একাদশে সুযোগ পেয়েই ঝলসে ওঠেন—৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে শিকার করেন ৪টি উইকেট। এটি তার ক্যারিয়ারসেরা বোলিং।


জবাবে ব্যাট হাতে তানজিদ হাসান তামিম ৪৭ বলে ঝলমলে ৭৩ রান করেন। লিটন দাস ২৬ বলে ৩২ ও তাওহীদ হৃদয় ২৫ বলে ২৭ রানের ইনিংস খেলেন। মাত্র ১৬.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে টাইগাররা।


এর আগে ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ৮৩ রানে জিতেছিল বাংলাদেশ।


ওয়ানডে ও টেস্ট সিরিজের হতাশা ভুলে টাইগাররা ফিরেছে স্মরণীয় টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ নিয়ে।


তবে বিশ্রামের সুযোগ নেই। এবার ঘরের মাঠে টাইগারদের সামনে পাকিস্তান।


আগামী রোববার (২০ জুলাই) শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। ২২ ও ২৪ জুলাই বাকি দুই ম্যাচ হবে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।