শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার ও ছবি তোলা নিষিদ্ধ: ইসি

ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার ও ছবি তোলা নিষিদ্ধ: ইসি

favicon
অনলাইন সংস্করণ
ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার ও ছবি তোলা নিষিদ্ধ: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকরা ভোটকক্ষের ভেতর থেকে কোনো সরাসরি সম্প্রচার করতে পারবেন না এবং গোপন কক্ষে ছবি তোলাও নিষিদ্ধ থাকবে।


বুধবার (২৩ জুলাই) নির্বাচন কমিশন (ইসি) এ সংক্রান্ত গণমাধ্যম নীতিমালা জারি করেছে।


নীতিমালায় বলা হয়েছে, নির্বাচনের এক সপ্তাহ আগে সাংবাদিকরা ইসি সচিবালয় ও রিটার্নিং কর্মকর্তার দপ্তরে আবেদন করে পাস কার্ড, গাড়ি ও মোটরসাইকেলের স্টিকার সংগ্রহ করতে পারবেন।


এই সুযোগ পাবেন—


অনুমোদিত প্রিন্ট ও টেলিভিশন মিডিয়ার সাংবাদিকরা


অনলাইন নিউজ পোর্টাল, আইপিটিভি, ফ্রিল্যান্স সাংবাদিক


আন্তর্জাতিক সংস্থা ও বিদেশি সাংবাদিকরা


কার্ডধারী সাংবাদিকরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করে তথ্য, ছবি ও ভিডিও নিতে হবে। গোপন কক্ষে ছবি তোলা যাবে না।


অন্যান্য নির্দেশনা:


একসঙ্গে দুটি সংবাদমাধ্যমের বেশি ভোটকক্ষে ঢুকতে পারবে না।


ভোটকক্ষে ১০ মিনিটের বেশি সময় থাকা যাবে না।


সাক্ষাৎকার নেওয়া যাবে না।


ভোটকক্ষের ভেতর থেকে লাইভ সম্প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ।


সরাসরি সম্প্রচার করতে হলে নিরাপদ দূরত্বে করতে হবে।


ভোট গণনার সময় উপস্থিত থাকা যাবে, ছবি তোলা যাবে, কিন্তু লাইভ করা যাবে না।


সামাজিক যোগাযোগমাধ্যমেও ভোটকক্ষ থেকে লাইভ করা নিষিদ্ধ।