শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › শিক্ষক ও কর্মকর্তারা মাইলস্টোন ক্যাম্পাসে উপস্থিত হয়েছেন।

শিক্ষক ও কর্মকর্তারা মাইলস্টোন ক্যাম্পাসে উপস্থিত হয়েছেন।

favicon
অনলাইন সংস্করণ
শিক্ষক ও কর্মকর্তারা মাইলস্টোন ক্যাম্পাসে উপস্থিত হয়েছেন।

রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনার তিন দিন পর আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকেই ক্যাম্পাসে আসতে শুরু করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

ঘটনার আকস্মিকতা ও প্রাণহানির ভয়াবহতা এখনও মানসিকভাবে নাড়িয়ে দিয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের। শিক্ষকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এবং অভিভাবকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি, স্কুল কর্তৃপক্ষ হতাহতদের তালিকা তৈরিতে একটি কমিটি গঠন করেছে এবং কাজ শুরু করেছে।

এখনও পুরো ক্যাম্পাস আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। গণমাধ্যমসহ সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল থাকলেও, কৌতূহলী কিছু মানুষ ঘটনাস্থলে এসে ভয়াবহতা নিজের চোখে দেখতে চাচ্ছেন বলে জানান।

প্রসঙ্গত, গত সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হন এবং পরদিন রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হয়।

স্কুলের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানিয়েছেন, আগামী ২৭ জুলাই (রোববার) থেকে সীমিত পরিসরে পাঠদান শুরু হবে। প্রথম পর্যায়ে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু করা হবে এবং পরবর্তী সময়ে ধাপে ধাপে অন্যান্য শ্রেণির ক্লাসও চালু করা হবে।