শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › নতুন তালিকা অনুযায়ী ভিসা ছাড়াই যেসব দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

নতুন তালিকা অনুযায়ী ভিসা ছাড়াই যেসব দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

favicon
অনলাইন সংস্করণ
নতুন তালিকা অনুযায়ী ভিসা ছাড়াই যেসব দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

সম্প্রতি লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত পাসপোর্ট সূচকে উঠে এসেছে, বাংলাদেশের পাসপোর্টধারীরা এখন আগাম ভিসা ছাড়াই ৩৯টি দেশে ভ্রমণ করতে পারেন।

এই সূচকে বিশ্বে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে স্থান পেয়েছে সিঙ্গাপুরের, যার অধিকারীরা ১৯৩টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এরপর অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের পাসপোর্টধারীরা ১৯০টি দেশে আগাম ভিসা ছাড়া যেতে পারেন। এছাড়া ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেনের নাগরিকরা ১৮৯টি দেশে ভিসামুক্ত সুবিধা পান।

ভিসা ছাড়া যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা:

বাংলাদেশিদের ভিসামুক্ত বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণের অনুমতি রয়েছে যে দেশগুলোতে, তার মধ্যে উল্লেখযোগ্য:

  • ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল: বাহামা, বার্বাডোজ, ডমিনিকা, ফিজি, গ্রানাডা, জ্যামাইকা, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, মন্টসেরাত, সামোয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু, ভানুয়াতু।

  • দক্ষিণ এশিয়া ও পার্শ্ববর্তী এলাকা: ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা।

  • আফ্রিকা: বুরুন্ডি, কেপ ভার্দে আইল্যান্ড, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, মোজাম্বিক, রুয়ান্ডা, সিয়েরা লিওন, সোমালিয়া, গাম্বিয়া।

  • অন্যান্য অঞ্চল: বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, কুক আইল্যান্ড, নুউয়ে, পূর্ব তিমুর, সিচিলিস।

এই দেশগুলোর মধ্যে কিছুতে অন অ্যারাইভাল ভিসা দেওয়া হয়, আবার কিছু দেশে ই-ভিসার মাধ্যমে প্রবেশের অনুমতি পাওয়া যায়। তবে ভ্রমণের আগে নির্দিষ্ট দেশের বর্তমান নীতিমালা জেনে নেওয়া জরুরি।