শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করেছে পুলিশ

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করেছে পুলিশ

favicon
অনলাইন সংস্করণ
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করেছে পুলিশ

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারের পর খায়রুল হককে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের একটি হত্যা মামলা রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের অভিযোগেও একটি মামলা দায়ের করা হয়েছে।

খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এবং ২০১১ সালের ১৭ মে অবসরে যান। তিনি আওয়ামী লীগ সরকারের সময় আইন কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। শেখ হাসিনার সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মামলায় প্রধান রায় প্রদানকারী হওয়ায় তিনি রাজনৈতিকভাবে ব্যাপক সমালোচিত হন।