শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › শাহজালাল বিমানবন্দর এলাকায় যাত্রীর সঙ্গে সর্বোচ্চ ২ জন প্রবেশের অনুমতি

শাহজালাল বিমানবন্দর এলাকায় যাত্রীর সঙ্গে সর্বোচ্চ ২ জন প্রবেশের অনুমতি

favicon
ভোরের আলো ডেস্ক:
শাহজালাল বিমানবন্দর এলাকায় যাত্রীর সঙ্গে সর্বোচ্চ ২ জন প্রবেশের অনুমতি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে আসা ব্যক্তিদের জন্য নতুন নিয়ম চালু করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আগামী রোববার, ২৭ জুলাই থেকে ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপি এলাকায় একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুইজন প্রবেশের অনুমতি থাকবে।


বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যানজট নিয়ন্ত্রণ, নিরাপত্তা রক্ষা এবং যাত্রী চলাচল স্বাভাবিক রাখতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া, বিমানবন্দর এলাকায় আগত সবাইকে সুশৃঙ্খলভাবে চলার অনুরোধ জানানো হয়েছে এবং নির্দেশনা যথাযথভাবে মানার আহ্বান জানানো হয়।