শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৬ জনের অবস্থা সংকটাপন্ন: স্বাস্থ্য অধিদফতর

বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৬ জনের অবস্থা সংকটাপন্ন: স্বাস্থ্য অধিদফতর

favicon
ভোরের আলো ডেস্ক:

রাজধানীতে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি থাকা ৬ জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর।


শুক্রবার (২৫ জুলাই) দুপুরে ইনস্টিটিউটের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।


হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মোহাম্মদ নাসির বলেন, দুর্ঘটনায় আহত মোট ১৫ জন রোগীর মধ্যে অনেকে বাড়ি যাওয়ার মতো অবস্থায় আছেন। পর্যায়ক্রমে তাদের ছাড়পত্র দেওয়া হবে।


তিনি আরও বলেন, “দুর্ঘটনার ৪ থেকে ৫ দিন পর অনেক সময় অগ্নিদগ্ধ রোগীদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিদেশি চিকিৎসকরা আমাদের চিকিৎসা পদ্ধতির সাথে একমত পোষণ করেছেন। রোগীদের অবস্থা আরও স্থিতিশীল হলে বিদেশে স্থানান্তরের বিষয়টি বিবেচনায় আনা হবে। তবে এখনই বিদেশে নেয়ার সুপারিশ আসেনি।