শিক্ষার্থীদের মানসিক বিপর্যয় কাটাতে স্কুল বন্ধ ঘোষণা
আগামী রোববার ও সোমবার (২৭ ও ২৮ জুলাই) রাজধানীর দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বন্ধ থাকবে, এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। পরবর্তীতে স্কুল খোলার বিষয়টি জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
অধ্যক্ষ বলেন, “শিক্ষার্থীরা এখনো মানসিকভাবে বিপর্যস্ত। দ্রুত তাদের স্কুলে এনে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে। এ সময় অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।”
তিনি আরও জানান, নিখোঁজ থাকা পাঁচজনের মধ্যে তিনজন শিক্ষার্থীসহ সবাইয়ের মরদেহ উদ্ধার হয়েছে এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে শনিবার সকালেও স্কুলের প্রবেশদ্বারের সামনে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই গেটের ফাঁক দিয়ে ভেতরের পরিস্থিতি দেখার চেষ্টা করছেন। তবে দর্শনার্থীদের ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও শিক্ষক ও কর্মচারীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।