বিদেশে বাংলাদেশ মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরাতে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশে কর্মরত বিভিন্ন মিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইল পাঠানো হয়নি। তবে টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে মন্ত্রণালয়ের নির্দেশনার তথ্য সংশ্লিষ্ট দূতদের অন্য মিশনগুলোতেও জানিয়ে দিতে বলা হয়েছে।
তবে এখনও দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশন এ নির্দেশনা পায়নি। এর মধ্যে দুটি মিশন প্রধান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তারা অন্য মিশনকে অবহিত করার পাশাপাশি ছবি সরানোর বিষয়টি তদারকি করবেন।