ঐচ্ছিক ছুটি হিসেবে পালিত হচ্ছে আখেরি চাহার সোম্বা
মুসলিম বিশ্বের দেশগুলোর মতো বাংলাদেশেও পবিত্র আখেরি চাহার সোম্বা মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে। এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ (বুধবার) বন্ধ থাকলেও এটি সরকারিভাবে সাধারণ ছুটি নয়।
আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশে কেবল ঐচ্ছিক ছুটি রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী এদিন স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রাখা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত সব কলেজ বন্ধ থাকবে। একইভাবে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও বিজ্ঞপ্তি দিয়ে আজ ছুটির ঘোষণা দিয়েছে।