শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাএলডিসি উত্তরণ তিন বছর পিছানোর উদ্যোগ, কাজ শুরু বাণিজ্য মন্ত্রণালয়ের

এলডিসি উত্তরণ তিন বছর পিছানোর উদ্যোগ, কাজ শুরু বাণিজ্য মন্ত্রণালয়ের

favicon
ভোরের আলো ডেস্ক:
এলডিসি উত্তরণ তিন বছর পিছানোর উদ্যোগ, কাজ শুরু বাণিজ্য মন্ত্রণালয়ের

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর জানিয়েছেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দিতে চায় সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করতে বাণিজ্য মন্ত্রণালয় আজ থেকেই উদ্যোগ নিয়েছে।


বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এলডিসি উত্তরণ পেছানোর বিষয়ে সরকার নীতিগতভাবে ইতিবাচক অবস্থানে রয়েছে। সময়সীমা পিছিয়ে দিতে কীভাবে কাজ এগিয়ে নেওয়া হবে, সে বিষয়ে একটি পরিকল্পনাও প্রণয়ন করা হচ্ছে।


বাণিজ্যমন্ত্রী আরও জানান, বাজারে নিত্যপণ্যের কোনো ঘাটতি নেই এবং আসন্ন রমজান মাসে সরবরাহে সংকট সৃষ্টি হবে না।


এসময় বাণিজ্য প্রতিমন্ত্রী শরীফুল আলম ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।