ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার
দেশের বাজারে টানা কয়েক দফা কমার পর এবার বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে স্বর্ণের দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয়। নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।
উল্লেখ্য, স্বর্ণের প্রতি ভরি বলতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বোঝানো হয়। টানা কয়েক দফা দাম কমার পর নতুন করে মূল্যবৃদ্ধিতে দেশের স্বর্ণবাজারে দাম ঊর্ধ্বমুখী হলো।