বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর

favicon
ভোরের আলো ডেস্ক:
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। এ সভায় মালিকপক্ষের প্রতিনিধিদের নতুন বেতন কাঠামোর প্রস্তাব পেশ করার কথা রয়েছে।


এর আগে সোমবার শ্রমভবনে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বোর্ডের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় বৈঠকটি স্থগিত করা হয়। পরে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা দ্রুত সময়ের মধ্যে সভা আয়োজনের দাবি জানান।


পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে শ্রম মন্ত্রণালয়। বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন।


উল্লেখ্য, পোশাকশ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি ঘোষণা করা হয় ২০২৩ সালের নভেম্বরে। ওই মজুরি পরবর্তী মাস থেকে কার্যকর হয়। সে হিসাবে বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ চলতি নভেম্বরে শেষ হচ্ছে।


২০২৩ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এতে মজুরি বেড়েছিল ৫৬ শতাংশ।