রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › পঞ্চম দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা

পঞ্চম দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
পঞ্চম দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।


এ নিয়ে টানা পাঁচ দফায় সোনার দাম কমানো হলো। সব মিলিয়ে প্রতি ভরিতে দাম কমেছে ১২ হাজার ৭২ টাকা।


নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।


এর আগে শুক্রবারও (১৩ নভেম্বর) সোনার দাম কমানো হয়। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।


এর আগের দিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।


এ ছাড়া ১১ নভেম্বর সোনার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর একই পরিমাণ দাম কমানো হয়েছিল।