রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › দেশের বাজারে আবারও কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে আবারও কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশের বাজারে আবারও কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এই দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।


শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।


বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।


পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়।


তবে সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।