শুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬
শুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ পরিকল্পিত নাশকতা: রিজভী

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ পরিকল্পিত নাশকতা: রিজভী

favicon
ভোরের আলো ডেস্ক:
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ পরিকল্পিত নাশকতা: রিজভী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগকে পরিকল্পিত নাশকতার অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।


রুহুল কবির রিজভী বলেন, নানা দিক থেকে দেশের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এ পরিস্থিতিতে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে দেশে স্থায়ী গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।


তিনি আরও দাবি করেন, আওয়ামী ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে দেশের অনেক বুদ্ধিজীবী তাঁদের নৈতিক অবস্থান থেকে বিচ্যুত হয়েছেন।


পাঠ্যপুস্তকে নিজেদের মনগড়া ইতিহাস তুলে ধরে স্বৈরাচার সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছিল বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।