সুযোগ-সুবিধা পেলে উন্নত চিকিৎসাসেবা দিতে সক্ষম দেশের চিকিৎসকেরাই: মির্জা আব্বাস
দেশের চিকিৎসকেরা বিশ্বের যেকোনো দেশের চিকিৎসকদের তুলনায় কোনো অংশে কম নন। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তাঁরাই উন্নত চিকিৎসাসেবা দিতে সক্ষম বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
শনিবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, দেশের চিকিৎসাব্যবস্থায় বেশ কিছু সীমাবদ্ধতা ও সংকট রয়েছে। জনসংখ্যার তুলনায় হাসপাতালের সংখ্যা এবং চিকিৎসাশিক্ষার সুযোগ পর্যাপ্ত নয়। এসব ঘাটতি চিহ্নিত করে তা দূর করার উদ্যোগ নিতে হবে।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমাতে দেশে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন চিকিৎসার প্রসার ঘটানো জরুরি।
তিনি বলেন, খেলোয়াড়দের বিভিন্ন ধরনের আঘাত এবং স্ট্রোকের পর রোগীদের পুনর্বাসনে এ চিকিৎসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বছরব্যাপী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।