বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › টানা তৃতীয় দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

টানা তৃতীয় দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
টানা তৃতীয় দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমানো হয়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।


বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।


এর আগে বুধবার (১১ নভেম্বর) সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।


এ নিয়ে টানা তিন দফায় দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিল বাজুস।