সোমবার , ০৯ নভেম্বর ২০২৬
সোমবার , ০৯ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

favicon
ভোরের আলো ডেস্ক:
তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামোতে সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। একই সঙ্গে শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার এবং প্রথম গ্রেডের শ্রমিকদের জন্য ৪৮ হাজার টাকা বেতন নির্ধারণের সুপারিশ করা হয়েছে।


সোমবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে এসব প্রস্তাব উপস্থাপন করা হয়।


বৈঠকে শ্রমিক প্রতিনিধিদের পক্ষে নতুন বেতন কাঠামোর আনুষ্ঠানিক প্রস্তাব তুলে ধরেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।


অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রস্তাবের বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাতে মালিকপক্ষ মজুরি বোর্ডের কাছে সাত দিন সময় চেয়েছিল। তবে বোর্ড তাদের চার দিন সময় দিয়েছে।


বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধি অভিযোগ করেন, বেতন পরিশোধের পরও সোমবার সাতটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেননি।


বৈঠক শেষে জানানো হয়, নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী শ্রমিকরা জানুয়ারি মাসে নতুন হারে বেতন পাবেন।


এদিকে, শ্রমিকদের জন্য গ্রহণযোগ্য বেতন কাঠামো নির্ধারণের দাবিতে সোমবার দুপুরে মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে সমাবেশ করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন।