রবিবার , ২২ নভেম্বর ২০২৬
রবিবার , ২২ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে ৬ হাজার ১৮২ টাকা হ্রাস

একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে ৬ হাজার ১৮২ টাকা হ্রাস

favicon
ভোরের আলো ডেস্ক:
একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে ৬ হাজার ১৮২ টাকা হ্রাস

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ নিয়ে টানা ৯ দফায় স্বর্ণের দাম কমল ভরিতে মোট ৩৪ হাজার ৭০০ টাকা।


নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। শনিবার (২১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ মূল্য হ্রাসের ঘোষণা দেয় বাজুস। নতুন দাম রোববার (২২ নভেম্বর) সকাল থেকে কার্যকর হবে।


এর আগে শুক্রবার (২০ নভেম্বর) সকালে প্রতি ভরি স্বর্ণের দাম এক ধাক্কায় ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছিল বাজুস। সেদিন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।


নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।


এ দাম হ্রাসের ফলে ক্রেতাদের জন্য স্বর্ণ কেনার খরচ আরও কমেছে।