শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসা‘নগদ’ ব্যক্তিখাতে যাবে কি না, সিদ্ধান্ত নির্ভর করছে সরকারের নীতির ওপর

‘নগদ’ ব্যক্তিখাতে যাবে কি না, সিদ্ধান্ত নির্ভর করছে সরকারের নীতির ওপর

favicon
ভোরের আলো ডেস্ক:
‘নগদ’ ব্যক্তিখাতে যাবে কি না, সিদ্ধান্ত নির্ভর করছে সরকারের নীতির ওপর

ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’ ব্যক্তিখাতে হস্তান্তর করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের নীতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। তিনি গভর্নরকে উদ্ধৃত করে বলেন, সরকারের চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত জানা গেলেই ‘নগদ’-এর ভবিষ্যৎ কাঠামো নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই ‘নগদ’-এ বিদেশি বিনিয়োগ আনার বিষয়ে আলোচনা চলমান রয়েছে। সেই আলোচনার ধারাবাহিকতায় গভর্নরের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উদ্যোক্তা পরিবারের সদস্য হওয়ায় বিদেশি বিনিয়োগকারীরা তাকে আলোচনায় প্রতিনিধিত্ব করার জন্য বেছে নিয়েছেন বলেও জানান তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের নীতিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করেই ‘নগদ’-এর মালিকানা ও পরিচালনা কাঠামো নিয়ে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।