শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসামার্চ মাসে এলপিজির দাম অপরিবর্তিত, ১২ কেজি সিলিন্ডার ১,৩৪১ টাকা

মার্চ মাসে এলপিজির দাম অপরিবর্তিত, ১২ কেজি সিলিন্ডার ১,৩৪১ টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
মার্চ মাসে এলপিজির দাম অপরিবর্তিত, ১২ কেজি সিলিন্ডার ১,৩৪১ টাকা

চলতি মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন

সংস্থাটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্য আগের মতোই ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয় এবং একই দিন সন্ধ্যা ৬টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সর্বশেষ মূল্য সমন্বয়ের সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে বর্তমান মূল্য নির্ধারণ করা হয়েছিল।